পরীক্ষার ফলাফলই একমাত্র মাপকাঠি নয় সংলাপ দশম শ্রেণি
পরীক্ষার ফলাফলই একমাত্র মাপকাঠি নয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ কথাটা আমরা সবাই জানি এবং মনেপ্রাণে বিশ্বাস করি। কিন্তু শুধু পাঠ্যবইয়ের শিক্ষা বাস্তব জীবনে আমাদের কতটুকু কাজে আসে বা আমরা প্রয়োগ করতে পারি তা একটা বড় প্রশ্ন। আবার শুধু কি পরীক্ষার ফলাফলই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একমাত্র মাপকাঠি? আমি তেমনটা মনে করি না। আসলে পড়ালেখা হচ্ছে আমাদের জ্ঞান আহরণের মাধ্যম। অর্থাৎ জ্ঞানার্জনের জন্য পড়ালেখা। আর পরীক্ষা হচ্ছে পড়ালেখার মাধ্যমে আমাদের কতটুকু জ্ঞানার্জন হল তা পরিমাপ করার মাপকাঠি। কিন্তু এটা দিয়ে আমরা কারও মেধার পুরোপুরি পরিমাপ করতে পারি না। তবে প্রায়োগিক বা বাস্তব চিন্তা করলে দেখা যায় পরীক্ষার ফলাফল দ্বারা মেধাবী নির্ণয় করা হয়, কে কোন বিষয়ে পড়তে পারবে তা নির্ধারণ করা হয় এবং এই ফলাফল দিয়েই কর্মক্ষেত্রে সফলতা নির্ধারিত হয়ে থাকে। এজন্য আমরা বলতে পারি, পরীক্ষার ফলাফল হল উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের জন্য কর্মী বাছাইয়ের হাতিয়ার। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে- পরীক্ষায় কেউ ভালো ফলাফল করলেই সে মেধাবী বা ছাত্র হিসেবে ভালো। কিন্তু বাস্তবে ব্যাপারটা তা নয়। কারণ ভিন্ন ভিন্ন বিষয়ে কাজ করার জন্য,...