Posts

Showing posts with the label এডুকেশন note(XI)

২. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝ?

Image
  শিক্ষার ব্যাপক অর্থ ব্যাপক অর্থে শিক্ষা বলতে কোনাে প্রাতিষ্ঠানিক পুথিকেন্দ্রিক শিক্ষাকে বােঝায় না, বরং এটি সামগ্রিক জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত। এই শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে ব্যক্তি ও সমাজের উন্নয়নে সহায়তা করা। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি হল— [1] শিশুকেন্দ্রিক শিক্ষা : এই শিক্ষার প্রধান সম্পদ হল শিশ অর্থাৎ শিক্ষার্থী। এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা ও ব্যক্তিগত পার্থক্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। [2] জীবনব্যাপী প্রক্রিয়া : শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশু পৃথিবীতে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এই শিক্ষা শুরু হয় এবং আমৃত্যু চলতে থাকে। [3] চাহিদা ও প্রবণতাড়িত্তিক প্রক্রিয়া : এখানে শিক্ষার্থীর জীবনবিকাশের স্তর, সামর্থ্য, প্রবণতা, পছন্দ-অপছন্দ প্রভৃতির ওপর ভিত্তি করে শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে। [4] বাস্তব অভিজ্ঞতাভিত্তিক স্থায়ী প্রক্রিয়া : এই শিক্ষা শিক্ষার্থীর বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষার্থী নিজে বিভিন্ন সমস্যার সমাধান করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষালাভ করে। [5] অভিযােজনমূলক প্রক্রিয়া : শিক্ষা শিক্ষার...

১. সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কি বোঝ?

Image
  শিক্ষার সংকীর্ণ অর্থ কোনাে প্রতিষ্ঠানের মধ্যে নির্দিষ্ট পাঠক্রমকে সামনে রেখে শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পাঠক্রমের বিষয়গুলি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করাকেই সংকীর্ণ অর্থে 'শিক্ষা বলা হয়। সংকীর্ণ অর্থে শিক্ষার পাঁচটি বৈশিষ্ট্য হল — [1] জ্ঞান বৃদ্ধি : নির্দিষ্ট পাঠক্রমের ভিত্তিতে এবং নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করা সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। [2] ডিগ্রি লাভ : শিক্ষা হল ডিগ্রি বা শংসাপত্র লাভের একটি উপায়। নির্দিষ্ট সময় ধরে পূর্বনির্দিষ্ট পাঠক্রমের ভিত্তিতে পঠনপাঠন করে শিক্ষার্থী যে জ্ঞান আয়ত্ত করে তা পরীক্ষার দ্বারা যাচাই করা হয় এবং তার ভিত্তিতে তাকে ডিগ্রি বা শংসাপত্র দেওয়া হয়। [3] দাতা-গ্রহীতা সম্পর্ক : শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক দেখা যায়। শিক্ষক দাতা হিসেবে জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী গ্রহীতা হিসেবে সেই জ্ঞান গ্রহণ করে। [4] শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যকে উপেক্ষা : শিক্ষার্থীর চাহিদা, সামর্থ্য, পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। [5] অপরিবর্তনীয় ও গতিহীন প্রক্রিয়া : শিক্ষা অপরিবর্তনীয় এবং গতিহী...